গোলাপগঞ্জ প্রতিনিধি : বিশ্ব মুসলমানদের মানবতার সনদ সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে নাস্তিক ব্লগার আসাদ নূর কুরুচিপূর্ণ বক্ত্য দিয়ে ভিডিও নির্মাণের প্রতিবাদে গোলাপগঞ্জে শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগষ্ট) দুপুর ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ গেইটের মুখ থেকে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আবারও ঢাকাদক্ষিণ বাজারের বাদামের চৌমুহনীতে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় নাস্তিক ব্লগার আসাদ নূরের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এমরান আহমদ, ফাহিম আহমদ, নিশান আহমদ, কামরান আহমদ, সাজিদুর রহমান, নাঈম আহমদ, মুহিব সাকিব, আরিফ আহমদ, তানিম আহমদ সালাম আহমদ, সাদি আহমদ, নাহিদ আহমদ, নাইদ আহমদ, মুহিদ আহমদ, টিপু আহমদ, রাহাত আহমদ, ইমরান হোসাইন, তাওহিদুল মাহি, রাহাত আহমেদ, রেদোয়ান আহমদ, মারিদ আহমদ, রিফান আহমদ, সাইফ, সিদ্দিকী প্রমুখ।
