শুক্রবার রাত সাড়ে ৯ টায় উপজেলার ঠাকুরের মাটি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ সহ বিভিন্ন শ্রেনীর মানুষ অংশগ্রহণ করেন।
এরআগে শুক্রবার (১০ আগস্ট) বিকাল ৩টায় সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের হযরত শাহজালাল (রা:) কলেজ গেইট সংলগ্ন এলাকায় মোটর-সাইকেল ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটর সাইকেল পিছনে বসা আরোহী নিহত হন।
তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামের বশির মিয়ার ছেলে ছালিক হোসেন (২৫)।
অপর আরোহী একই গ্রামের আব্দুল মালিকের ছেলে কামিল আহমদ (১৮)। স্থানীয় জনতা আহত ব্যক্তিকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহত কামিল আহমদ আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
