গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বেলাল আহমেদ (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯৷
শনিবার (৪ মার্চ) রাতে উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি কলেজ গেইটের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামের মৃত আকমল আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৯ আসামিকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের সাথে আসামির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে গোলপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
