গোলাপগঞ্জ প্রতিনিধি : চিরনিদ্রায় শায়িত হলেন গোলাপগঞ্জের কাজী শামিম আহমদ।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় ফুলবাড়ি বড়মোকাম মসজিদে জানাযা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।
জানাযার নামাজে রাজনৈতিক-সামাজিক-সাংবাদিক-ব্যবসায়ীসহ সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন।
এরআগে শনিবার দুপুর সোয়া ১টার দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত থেকে পৌর এলাকার কদমতলীতে তার নিজস্ব ব্যবসায়ী পরিচালনা করে আসছিলেন। এছাড়া তিনি নিকাহ রেজিস্টার ছিলেন। যে কারণে তিনি সবার কাছে কাজী নামে পরিচিত ছিলেন।
