গোলাপগঞ্জ প্রতিনিধি : 'জাতীয় ছাত্রশক্তি' সিলেট জেলা শাখার আওতাধীন গোলাপগঞ্জ উপজেলা শাখার আগামী ৬ মাসের জন্য আহবায়ক (আংশিক) কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (১০ মে) জাতীয় ছাত্রশক্তি সিলেট জেলা শাখার আহ্বায়ক তৌফিক ওমর তানভীর ও সদস্য সচিব মো.জামিল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আহমেদ আব্দুল মাজিদকে আহবায়ক ও সাদাত আহমদকে সদস্য সচিব করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন-সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আজাদ তামিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহিদ আহমেদ, মূখ্য সংগঠক আহমদুল হক সাফি, সংগঠক রেদওয়ান হোসেন ফাহিম, মাহদী মাহিন, জুবায়ের আহমদ,রাব্বি হোসেন, মাহদী হাসান, তানজিল আলম, মোহাম্মদ ইসমাইল।
