গোসল করতে নামা বরের নাম রাজু আহম্মদ (২৫) । তিনি ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। পরিবার বলছে, বাড়ির পাশের পুকুরে নেমে পানিতে ডুবে যান রাজু। কিছুক্ষণ পর পুকুর থেকে তার মরদেহ ভেসে ওঠে। এসময় স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই মো. বিল্লাল হোসেন জানান, উপজেলার শ্রীপুর গ্রামের মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বরযাত্রী যাওয়ার জন্য সব মেহমানেরা বাড়িতে এসে উপস্থিত হন। এসময় সাঁতার না জানা রাজু ভাই পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুছ ছালাম সিকদার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রাজুর মৃত্যু হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া রিপোর্ট অনুযায়ী রাজুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের জিম্মায় দিয়ে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
