নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
নবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ও হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক সিনিয়র আইনজীবী এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের বিপ্লবী সদস্য সচিব আবুল হোসেন জীবন।
অতিথিবৃন্দের বক্তব্যে নেতাকর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে তৃণমূল পর্যায়ে ঢেলে সাজানোর নানা দিকনির্দেশনা দেন।
নবীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল আমিন পাঠান ফুল মিয়া'র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাঃ শাহ্ আজাদ আলী সুমন,কেন্দ্রীয় সদস্য আমেরিকান প্রবাসী শাহরুখ খান আজাদ, নবীগঞ্জ পৌর গণ অধিকার পরিষদের আহবায়ক মাওলানা আলাউদ্দিন, সদস্য সচিব এখলাছ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক এবং হবিগঞ্জ বারের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ও বিপ্লবী সদস্য সচিব আবুল হোসেন জীবনের নেতৃত্বে হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ দিনদিন শক্তিশালী সংগঠন হিসেবে রুপ নিচ্ছে।
এছাড়াও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আহবায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার নিজ এলাকা নবীগঞ্জ হওয়ার সুবাদে রাজনৈতিক অঙ্গণে সংগঠনের গুরুত্ব বহন করে। সর্বোপরি আগামী জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে ড. রেজা কিবরিয়া ও সংগঠনের সদস্য সচিব ভিপি নুরের আস্থাভাজন হিসেবে পরিচিত গণ অধিকার পরিষদ নেতা আবুল হোসেন জীবনের নেতৃত্বে হবিগঞ্জ (১) নবীগঞ্জ-বাহুবলের নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা।
