জৈন্তাপুর প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়ষন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশ কর্মসচী অনুষ্ঠিত হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী নিজেদের সাংগঠনিক ভিত্তি জানান দিতে কেন্দ্রীয় নিদের্শনা অনুযায়ী শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার নিজপাট, জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ পৃথকভাবে শান্তি সমাবেশ পালন করে।
বিকেলে ৩টায় স্টেশন বাজার সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা সদর নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ।
প্রধান বক্তার বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
পৃথকভাবে অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
