গোলাপগঞ্জ প্রতিনিধি : গত জানুয়ারি মাসে সিলেট জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক সার্জেন্ট রাহনামায়ে জাহান।
সোমবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে সিলেট জেলা সুপার আবদুল্লাহ আল মামুন তার হাতে পুরস্কারস্বরুপ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
তার আইনি কর্মকাণ্ডে মোটরবাইক চালকদের মধ্যে ভীতির সঞ্চার হয়। বৈধ কাগজ ও হেলমেট ছাড়া কোনো বাইকচালক এই সার্জেন্টের সামনে পড়লে কারোরই জরিমানা ও মামলা ছাড়া নিস্তার নেই। তাই মোটরবাইক চালকরা এখন এই সার্জেন্টের চোখ এড়িয়ে চলার চেষ্টা করে। এই সার্জেন্টের আইনের বাইরে কোনো প্রভাবশালীর ফোন বা হুমকির তোয়াক্কা করেন না। অত্যন্ত সাহসিকতার সঙ্গে মামলা দায়ের ও জরিমানা আদায় করে সরকারি কোষাগার ভারী করেন।
রাহনামায়ে জাহানের এই সাহসিকতাপূর্ণ অভিযানের ঘটনা বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়। এই সার্জেন্টের অভূতপূর্ব সাফল্য জেলা পুলিশের নজরে আসে। তাই সাহসিকতা ও কর্মের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এবং উৎসাহদানের জন্য জেলা পুলিশ তাকে পুরস্কারে ভূষিত করেন।
এবিষয়ে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রাহনামায়ে জাহান বলেন, দায়িত্ব পালনে সঠিক দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতা করায় উর্ধ্বতন কর্মকতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
