গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলহাজ্ব এম এ রাজ্জাক খান, আলহাজ্ব সমুজ আলী, আব্দুল জব্বার, রোটারিয়ান ফখরুল ইসলাম শান্ত প্রমুখের সহযোগিতায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুর ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামে অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে জাগ্রত নারী উন্নয়ন পরিষদ সিলেটের সাংগঠনিক সম্পাদক বিউটি বেগমের সভাপতিত্বে ও সাংবাদিক ইরফান আলী চুনু মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি আদনান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত নারী উন্নয়ন পরিষদ সিলেটের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুহিন, বর্তমান সহ সাধারণ সম্পাদক পলি বেগম, সাংবাদিক জাকির হোসেন, জাগ্রত নারী উন্নয়ন পরিষদ সিলেটের সদস্য সাবিয়া বেগম প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৪শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
