করোনা মহামারীর কারণে গত দুই বছর তারা সশরীরে হাজির হয়ে শ্রদ্ধা জানাতে পারেননি। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্পিকার ও প্রধান বিচারপতি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে আরেক দফা শ্রদ্ধা জানান। এরপর মন্ত্রিপরিষদ সদস্যসহ বিশিষ্ট নাগরিকরা। পর্যায়ক্রমে শ্রদ্ধা জানাবেন। তাদের শ্রদ্ধা জানানো শেষ হলে জনসাধারণের জন্য শহীদ মিনার খুলে দেওয়া হবে।
