নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী, সাবেক কৃতি ফুটবলার আলী রেজা রুমন এর সার্বিক সহযোগিতায় ফুলবাড়ি পূর্বপাড়া কর্তৃক আয়োজিত ১ম নাইট মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আজ।
আজ বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টায় ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামীণ টাওয়ার সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ফাইনাল খেলায় জোহা ফাইভ স্টার বনাম মাহি ফুটবল ফাইভ স্টার, ১নং ওয়ার্ড, গোলাপগঞ্জ পৌরসভা পরস্পরের মোকাবেলা করবে।
উক্ত ফাইনাল খেলায় প্রথম পুরস্কার একটি উন্নতমানের ফ্রিজ ও দ্বিতীয় পুরস্কার একটি উন্নতমানের স্মার্ট টিভি। পুরস্কার দাতা হচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী, ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের কৃতি সন্তান, সাবেক কৃতি ফুটবলার আলী রেজা রুমন।
