গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে অসুস্থ
জাকারিয়া তানভীরের সুস্থতা চেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
তার বাড়ি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামে। তিনি কয়েক বছর আগে প্রবাসে ছিলেন।
তার পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক মাসের কাছাকাছি সময় থেকে অসুস্থ জাকারিয়া তানভীর। সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর ঢাকার একটি হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থা খারাপ হওয়ায় ঢাকা থেকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এনে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তাকে দেখতে আজ মঙ্গলবার ওসমানী হাসপাতালে যান উপজেলা যুবলীগ নেতা তারেক আহমদ। এসময় তিনি অসুস্থ তানভীরের সুস্থতা কামনা করেন।
