বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল মালেক (৩৫)। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের শুকুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনি ট্রাকটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। শাহজিবাজার এলাকায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় আব্দুল মালেক মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে। মরদেহটি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে রয়েছে।
