আলোচিত সিলেট ডেস্ক : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে (গণভবন) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তারা প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি নেতাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
স্বাক্ষাতকালে যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালি, শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মিসবাহ সাদাত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার চৌধুরী, সিনিয়র সদস্য মকসুদ রহমান, মেসবাউর রহমান, খসরুসজ্জামান, আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা মাহমুদ আলী, কাজী মাসুম, ব্যারিস্টার আবির আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়া, সহ-সভাপতি শহিদুল ইসলাম ও সারোয়ার কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত জয়, সাংগঠনিক সম্পাদক জাহিদ দেওয়ান, সহ- সম্পাদক নুরুদ্দিন ইসলাম প্রমূখ।
