গোলাপগঞ্জ প্রতিনিধি : প্রায় দেড় মাস ছুটি শেষে প্রবাস যাত্রা উপলক্ষে মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ আজিজ রাজুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) রাতে তার নিজ বাড়িতে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপদেষ্টা আব্দুল হাকিম, সংগঠনের প্রচার সম্পাদক মো. ছাবের আহমদ, সদস্য শেখ সাগর, পরিচালনা কমিটির সভাপতি জাকারিয়া আহমদ, সদস্য রুম্মান আহমদ, সাংবাদিক ফাহিম আহমদ, সাইবুল ইসলাম সজল, রেদওয়ান আহমদ প্রমুখ।
এম এ আজিজ রাজু বলেন- মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদ সব সময় অসহায় মানুষের পাশে আছে পাশে থাকবে। সংগঠনের প্রতিটি সদস্য অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন।
এসময় তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
