জৈন্তাপুর প্রতিনিধি : বাঁধন অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত যুগব্যাপী ২০২২-২০৩৪ মুজিবের সুবুজ বাংলাদেশ প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় জৈন্তাপুর উপজেলা চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বাঁধন সোসাইটি অফ বাংলাদেশ এর চেয়ারম্যান ড.সীমা হামিদ।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক মাসেদুল হক এর পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, ব্যবস্থাপক ( প্রশাসন) আব্দুল জলিল, জেলা এডিশনাল এসপি শেখ মোঃ সেলিম, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম সহ বিদ্যালয় শিক্ষকগণ।
