বালাগঞ্জ প্রতিনিধি : নোবেল পুরস্কারপ্রাপ্ত বেসরকারী সংস্থা গ্রামীণ ব্যাংক এর সিলেট যোনের পক্ষ থেকে মৌলভীবাজার এরিয়ার বালাগঞ্জ শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বালাগঞ্জ শাখার সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় বালাগঞ্জ শাখার গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন শাখার সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
