নিজস্ব প্রতিবেদক : জন্মদিনে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন সমাজসেবী-ক্রীড়ানুরাগী গোলাপগঞ্জের কামাল আহমদ।
গতকাল রোববার (১ জানুয়ারি) ছিল তার জন্মদিন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, জন্মদিনের আগের রাত থেকে কামাল আহমদের পরিচিত-অপরিচিত, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকেন। এরপর শুরু হয় জন্মদিন। জন্মদিনে দিনরাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইমো, ওয়াটসঅ্যাপ, ফোনকলে তাকে শুভেচ্ছা জানাতে থাকেন সকলে। জন্মদিনের পরের দিন আজ সোমবারও অনেকে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাতে দেখা যায়।
এবিষয়ে উপজেলার অনেকের সাথে কথা হয়। তারা বলেন, কামাল আহমদ উপজেলার যুব সমাজের একজন পরিচিত মুখ। তিনি একজন সমাজসেবী ও ক্রীড়ানুরাগী। সমাজসেবী হিসেবে তাকে বিভিন্ন সময় আমরা উপজেলার অসহায় মানুষকে সহযোগিতা করতে দেখেছি। তার ভাল কাজের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকুক জন্মদিনে আমরার এমনটাই প্রত্যাশা করি।
কামাল আহমদ ২০১০ সালে গোলাপগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ প্রতিষ্ঠিত হয়। তিনি নিরাপদ সড়ক চাই 'নিসচা' গোলাপগঞ্জ উপজেলা শাখায় দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এ সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি এ সংগঠনে সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
সোমবার কামাল আহমদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট লিখেন, 'গতকাল আপনাদের "কামালের" জন্মদিন ছিলো,আমি আধম কামালকে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানোর মধুর ভাষা আমি খুঁজে পাচ্ছিনা💝এভাবেই আজীবন আপনাদের অন্তরে আপনাদের কামালের জন্য জায়গা রাখবেন🙏সকলের সুস্থতা সফলতার ও দীর্ঘায়ুর জন্য জন্য মহান রবের কাছে দুই হাত তুলে দোয়া করি🤲।'
