নিজস্ব প্রতিবেদক : রোটারি ক্লাব অব সিলেট সিনারজির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার ( ৪ জানুয়ারি) জিন্দাবাজার ওভারসীজ সেন্টারের সামনে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট সিনারজির সভাপতি রোটারিয়ান এম ইকবাল হোসেন, চার্টার সভাপতি রোটারিয়ান আব্দুর রহমান, ইলেক্ট সভাপতি রোটারিয়ান ইমানুর রশিদ চৌধুরী, ক্লাব সাধারণ সম্পাদক রোটারিয়ান সৈয়দ ফরহাদুর রব, ট্রেজারার রোটারিয়ান আবুল কালাম মিটু, ক্লাব সদস্য রোটারিয়ান আহমেদ ফুয়াদ বিন রশিদ।
