এর আগে তিনি বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ও গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬ জানুয়ারি সিলেট জেলার এসপি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বিয়ানীবাজার থানা থেকে কোম্পানীগঞ্জ থানায় বদলী করা হয়।
হিল্লোল রায় ৬ বার সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় ও ভালো কাজের প্রশংসনীয় স্বীকৃতিস্বরূপ ‘আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২১’ পেয়েছেন।
২০০৫ সালে তিনি বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পান। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়।
