গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী ১ম ফাহাদ আহমদ ১দিন ব্যাপী সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) দিনব্যাপী সরকারি এমসি একাডেমি মাঠে এ টুর্নামেন্টের আয়োজন হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর জহির উদ্দিন সেলিমের সভাপতিত্বে ও নাবিল আহমদ তুহিন এবং রাহাত আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম শ্রাবণ, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, কাউন্সিলর নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, এম ফজলুল আলম, জায়েদ আহমদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ ক্রিকেট এসোসিয়েশনের পরিচালনা কমিটির মান্না, টিপু, এনায়েত, রাশেদ, এহসান, মাহিন প্রমুখ।
