গোলাপগঞ্জ প্রতিনিধি : জমকালো আয়োজনে গোলাপগঞ্জ উপজেলার অন্যতম ফুলবাড়ি প্রিমিয়ার লীগ (FPL) ২০২৩ইং সিজন-৪ এর প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ফুলবাড়ি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি হলরুমে অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রউফ সুজনের সভাপতিত্বে, খেলা পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ফাহিম আহমদ ও ক্রীড়ানুরাগী তারেক আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ফুলবাড়ি ব্রাদার্স ক্লাবের সভাপতি নিরুজ্জামান নিরু, নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলার সভাপতি কামাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম, সমাজসেবী ছলিক আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন- লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা খুবই জরুরি। খেলাধুলা যুব সমাজকে সকল ধরণের খারাপ কাজ থেকে বিরত রাখে। খেলাধুলা হলে একে অপরের মধ্যে ভাল বন্ধুত্ব গড়ে ওঠে।
বক্তারা ফুলবাড়ি প্রিমিয়ার লীগ সিজন-৪ এর সফলতা কামনা করেন।
উল্লেখ্য, এবারের আসরে ৫টি টিম প্রতিদ্বন্দ্বীতা করবে।
