গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৬৬ জন জনপ্রতিনিধির উপর মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় গোলাপগঞ্জ চৌমুহনী নূর ম্যানশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইউনিয়ন পরিষদ সদস্য ফোরামের আহবায়ক সেলিম আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব ইসমাইল আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।
মানববন্ধনে বক্তব্য রাখেন- শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কবির, পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, আমুড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামরান হোসেন, লক্ষণাবন্দ ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মালেক, বাদেপাশা ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্য ফারুক আল মাহমুদ।
মানববন্ধনে বক্তারা বলেন- এডভোকেট মুজিব কর্তৃক জনপ্রতিনিধিদের উপর যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এর তীব্র নিন্দা জানাই। জনপ্রতিনিধিদের নামে মিথ্যা বানোয়াট মামলা করে জনপ্রতিনিধিদের সম্মান ক্ষুন্ন করেছে সে। সে যদি মিথ্যা মামলার ব্যাপারে কোন সমঝোতায় না আসে তা হলে তার বিরুদ্ধে গোলাপগঞ্জবাসী কঠোর প্রদক্ষেপ গ্রহণ করবে।
প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত প্রায় শতাধিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচনের প্রায় দেড়মাস পর রোববার (১ জানুয়ারি) সিলেট জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে গোলাপগঞ্জ উপজেলার ৬৬জন জনপ্রতিনিধির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন পরাজিত প্রার্থী এডভোকেট মো. মুজিবুর রহমান চৌধুরী।
এ মামলায় তিনি বিবাদীদের কাছে বিভিন্ন অংকের টাকা পান বলে দাবী করেছেন।
