গোলাপগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ তাঁতী লীগ গোলাপগঞ্জ উপজেলা শাখা এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ তাঁতী লীগ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহ ওলিদুর রহমান ও সাধারণ সম্পাদক সুজন দেবনাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটিতে আবুল মনসুর চৌধুরী সুমনকে সভাপতি ও মো: শাকিল আহমদকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটিতে উপ দপ্তর সম্পাদক হিসেবে রিপলু আহমদকে নির্বাচিত করা হয়েছে।
উপজেলা তাঁতী লীগের কমিটিতে উপ-দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত করায় জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিপলু আহমদ।
