গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ফুলবাড়ি প্রিমিয়ার লীগ ২০২৩ ইং সিজন-৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার ফুলবাড়ি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফুলবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য আজমল হোসেন মনি ও খেলা পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ফাহিম আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত বাংলাদেশ। আজকের যুব-সমাজ হবে আগামী বাংলাদেশের কাণ্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে।’
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.রুহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রউফ সুজন, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ফুলবাড়ি ব্রাদার্স ক্লাবের সভাপতি নিরুজ্জামান নিরু, সৈয়দ মুহিবুল-পিয়ারা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফরহাদুর রব, নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলার সহসভাপতি কামাল আহমদ, পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুমন আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম, সহসভাপতি ময়নুল ইসলাম রনি, সমাজসেবী ছলিক আহমদ, ফুলবাড়ি যুব সমাজ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লিপন আহমদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় ফুলবাড়ি ইলিভেন ফাইটার্সকে ৪উইকেটে পরাজিত করে ফুলবাড়ি সুপার স্টার।
