নিজস্ব প্রতিবেদক : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন শামসুর রহমান।
শুক্রবার ( ৬ জানুয়ারী) বিকাল ৩টায় আইসিএবি সিলেট জেলা কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার ২০২৩ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এতে মুহাম্মাদ শামসুর রাহমান কে স্কুল ও কলেজ সম্পাদক মনোনীত করা হয়। শামসুর রহমান কানাইঘাট ৬নং ইউনিয়নের উমাগড় গ্রামের কৃতি সন্তান।
তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা তার মাধ্যমে স্কুল ও কলেজে সংগঠনের পরিধি আরো বিস্তার লাভ করবে।
সিলেট জেলা শাখার স্কুল ও কলেজ সম্পাদক মনোনীত হওয়ায় তিনি সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর উপরে অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
