গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে অবৈধভাবে টিলার মাটি কাটার দায়ে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকার ঘোগারকুল গ্রামে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারায় ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
