নিজস্ব প্রতিবেদক : সিলেটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ ইং এর কোয়াটার ফাইনালে কোম্পানীগঞ্জ উপজেলা ফুটবল দলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় সিলেট জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় টানটান উত্তেজনাপূর্ন ম্যাচে কোম্পানীগঞ্জ উপজেলা ফুটবল দলকে (১-০) গোলে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয় গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, আওয়ামী লীগের সদস্য কামাল মিয়া, কোচ শাকিল আহমদ, সহকারী কোচ জুয়েল আহমদ, ম্যানেজার ছালে আহমদ, সিনিয়র ফুটবলার মোর্শেদ আহমদ প্রমুখ।
গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল কোয়াটার ফাইনালে জয়লাভ করায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মৌসুমি মান্নান সহ আরো অনেকে।
আগামীকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সিলেট জেলা স্টেডিয়ামে বালাগঞ্জ উপজেলা ফুটবল দলের সাথে সেমিফাইনালে মোকাবেলা করবে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল।
