নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার অন্তর্গত গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটিতে আগামী ১ বছরের জন্য সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো.মাহিন হাসান বাধন।
আজ (৫ ডিসেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এ কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মো.মাহিন হাসান বাধন। তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে একই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তার বড় ভাই আব্দুল মাহিদ শাওন।
