সোমবার (২৬ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। উড়োজাহাজের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং মেরামত কাজ চলছে বলে জানা গেছে। খবর জাগোনিউজ’র।
বিমান সূত্র জানায়, বার্ড হিটের কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি। তবে উড়োজাহাজটির কিছু ক্ষতি হয়েছে। দু-একদিনের মধ্যেই তা নিরূপণ করা হবে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে জানান, যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডন থেকে সিলেট আসে প্রথমে, তারপর সিলেট থেকে যায় ঢাকায়। ঢাকায় যাওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে বার্ড হিটের ঘটনা ঘটে।
তিনি বলেন, ফ্লাইটটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত হয়েছে। বিমানের প্রকৌশল বিভাগ উড়োজাহাজের ক্ষতি নিরূপণ করছে, একই সঙ্গে চলছে মেরামতের কাজ।
