পুলিশ জানায়, গত ২৮ নভেম্বর কালাম নামের এক ব্যক্তি আনুমানিক ৫০ বছর বয়েসি অজ্ঞাত অসুস্থ এক মহিলাকে ওসমানী হাসপাতালে ভর্তি করে রেখে যান। সেই নারী ২৬ দিন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যুর পর অজ্ঞাত সেই নারীকে ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনে সিলেট কোতোয়ালি থানার ডিউটি অফিসার (০১৩২০-০৬৭৫৭৩) অথবা এসআই মো. আজিজুল হকের (০১৭৫৯-৫৭৭৬০২) মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।
