কোম্পানীগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ ছাত্র জমিয়তের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার থানাবাজার পয়েন্টে হাফিজ ওসামা তেলাওয়াতের মাধ্যমে ও মাওলানা সাদিক আহমেদ তাওসিফের সভাপতিত্বে এবং মাওলানা আব্বাস উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা জমিয়তের সিনিয়র সভাপতি শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান।
এর আগে সকাল সাড়ে ১০টায় কোম্পানীগঞ্জ ছাত্র জমিয়তের আয়োজনে থানাবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা শহীদ মিনারের সামনে এসে বর্ণাঢ্য র্যালি শেষ হয়।
এসয়ম বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম কোম্পানীঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ, ছাত্র জমিয়ত কোম্পানীগঞ্জ উপজেলার সহ-সভাপতি মিসবহ আহমদ রোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম, সহ-সভাপতি মিসবহ আহমদ রোকন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হোসাইন, ৫ নং উত্তর রনিখাই ইউনিয়নের সভাপতি হুসাইন আহমেদ, মুফতি হাসান আল হেলাল, হাফিজ জাহাঙ্গীর আলম, মুফিজ জুবায়ের, আহমদ, মুস্তাফিজুর রহমান মোস্তাকিম, জুনায়েদ আল হাসান, ওমর ফারুক, মুহা.খলিলুর রহমানসহ ছাত্র জমিয়তের অর্ধশতাধিক কর্মী বৃন্দ।
সভা শেষে মাওলানা আতাউর রহমানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
