গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহসভাপতি নির্বাচিত হলেন সুলতান আহমদ।
গতকাল সোমবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার নাম ঘোষণা করা হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত সহসভাপতি সুলতান আহমদ।
তিনি বলেন- দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জে ছাত্রলীগের রাজনীতি করে আসছি। এতদিন আমরা পরিচয়হীন ছিলাম। অবশেষে আমাদের রাজনীতিতে পরিচয় এসেছে। এজন্য সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে ধন্যবাদ জানাই।
সুলতান আহমদ ব্রাজিল আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা ও গোলাপগঞ্জ উপজেলার সাবেক ছাত্রনেতা জামাল আহমদের ছোট ভাই।
উল্লেখ্য, গত (২৬ নভেম্বর) পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
