গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে এক অসুস্থ ব্যক্তিকে মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার পৌর এলাকার রণকেলী গ্রামের এক অসুস্থ ব্যক্তির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এরআগে সংগঠনের উপদেষ্টা, পৌরসভার প্যানেল মেয়র অসুস্থ হেলালুজ্জামান হেলালকে দেখতে ওনার বাড়িতে যাওয়া হয়। উপস্থিত সকলে হেলালুজ্জামান হেলালের সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাজু আহমদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, পরিচালনা কমিটির সভাপতি জাকারিয়া আহমদ, সদস্য রুম্মান আহমদ, জামিল আহমদ, ফাহিম আহমদ।

