এদিকে সভাপতিমণ্ডলীর সদস্যের পদ থেকে বাদ পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। তাঁদের উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক থেকে বাদ পড়েছেন সাখাওয়াত হোসেন শফিক।
আ. লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুনর্নির্বাচিতআ. লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত
উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন সভাপতিমণ্ডলীর সদস্য পদে পদোন্নতি পেয়েছেন।
শ্রম, যুব ও ক্রীড়া এবং উপ প্রচার সম্পাদকের পদ ফাঁকা আছে। এ পদ পরে পূরণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সূত্র : আজকের পত্রিকা
