স্পোর্টস ডেস্ক : আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস।
দল না পাওয়া ক্রিকেটারদের নিয়ে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত নিলামে কপাল খুলেছে বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাসের। কোচিতে চলছে আইপিএলের আগামী আসরের জন্য সংক্ষিপ্ত পরিসরের খেলোয়াড় নিলাম।
শুক্রবার অনুষ্ঠিত নিলামে প্রথম ধাপে লিটন কুমার দাসের প্রতি আগ্রহী দেখায়নি কোন দল। দ্বিতীয় দফার ডাকে বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য ৫০ লাখ রূপিতেই তাঁকে দলে নিয়েছে কলকাতা।
এদিকে, দল পেয়েছেন সাকিব আল হাসানও। ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রূপিতে তাঁকেও দলে নিয়েছে কলকাতা।
