জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিজয়ের মাস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠ সংলগ্ন এলাকায় সামাজিক সংগঠন পশ্চিম গৌরিশঙ্কর একতা যুব স্পোর্টিং ক্লাব'র আয়োজনে ও সমাজসেবী আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু`র সৌজন্যে সংগঠনের সভাপতি জুয়েল আহমদ বাবু`র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, তরুন সমাজসেবী দেলোয়ার হোসেন`র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থা`র সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ`র সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন শাহীন, জৈন্তাপুর মডেল থানার এসআই মহিবুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা হাসান আশকারি, ও অফিস কর্মকর্তা আজহারুল কবির, সিলেটের দিনরাত পত্রিকার জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি সোহেল আহমদ, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, সোহেল আহমদ, ইয়াহিয়া আহমদ, জুবের আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের শুরুতে একটি প্রীতি ফুটবল ম্যাচ ও শিখন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন খেলাধুলা ও নৃত্য অনুষ্ঠান`র মধ্য দিয়ে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।
