গত ১৬ ডিসেম্বর শুক্রবার মদীনার ঐতিহ্যবাহী একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
মহাগ্রন্থ কালামে পাকের তিলাওয়াত ও নাশীদ ব্যান্ডের পরিচালক আরিফ রব্বানীর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএমসি গ্রুপের চেয়ারম্যান ও নাশীদ ব্যান্ডের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মদীনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সাদিকুর রহমান, ডিএমসি গ্রুপের ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বী, এনটিভি মদীনা প্রতিনিধি ফখরুল ইসলাম ফরহাদ, ডিএমসি গ্রুপের এক্সিকিউটিভ মেম্বার আতিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মামুন বলেন, যাদের অবদানে লাল সবুজের এই পতাকা আমরা পেয়েছি সে পতাকার সম্মান অক্ষুণ্ণ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে দেশ এবং প্রবাস থেকে সবাইকে সমবেতভাবে কাজ করতে হবে এবং প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
এসময় তিনি প্রশংসা করে বলেন, সুস্থ সাংস্কৃতির মাধ্যমে যে বিজয়োৎসব পালন হয় এটা নাশীদ ব্যান্ড তাদের কর্মের দ্বারা বুঝিয়ে দিলো। তিনি ডিএমসি গ্রুপের পক্ষ থেকে সকল ভালো কাজের সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
প্রোগ্রামের ব্যবস্থাপক নাশীদ ব্যান্ডের প্রকাশনা পরিচালক ইসমাইল মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন নাশীদ ব্যান্ডের প্রধান পরিচালক মহিউদ্দীন মিয়াজী, পরিচালক আরিফ রব্বানী, নির্বাহী পরিচালক আহমাদ জোবায়ের ইবরাহিমী, সহকারী পরিচালক মাসুম বিন মাহবুব, সঙ্গীত পরিচালক আহমেদ মাহফুজ, সহ-সঙ্গীত পরিচালক ইলিয়াস সালমান, ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ মোল্লা, আব্দুল আহাদ, জিয়া উদ্দিন মাসুদ, সাইফুল ইসলাম, শাহাদত ফয়েজি, নাসির গাজী, শেখ শহিদুল ইসলাম প্রমুখ।
আবৃত্তি ও উপস্থাপনা পরিচালক শাহাদাত আল মাহদী’র উপস্থাপনায় এতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেন, রাফি উদ্দিন মিয়াজী ও মোহাম্মদ উবায়দুল্লাহ।
