বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় সুভাস চন্দ্র ষোষ নামে এক ঔষধ কোম্পানীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুভাস চন্দ্র ঘোষ স্কয়ার ফুড কোম্পানির সেলস অফিসার।
প্রত্যক্ষদর্শী মুনতাজিম হোসেন সাহেল জানান, সারপার থেকে বিয়ানীবাজারগামী একটি ডিসকোভার বাইকযোগে দুজন যাত্রী যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান।
জানা যায়, এ ঘটনায় ঘটনাস্থলে মারা যান সুভাস চন্দ্র ঘোষ। পথচারীরা তাকে ও অপর বাইক আরোহীকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপর আরোহীকে সিলেট প্রেরণ করা হয়েছে।
