গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে জামিল আহমদ উরফে মো. শামীম আহমদ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলার বাদেপাশা ইউনিয়নের কোনাগাঁও থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার বাদেপাশা ইউনিয়নের ফরমান আলীর ছেলে।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। সে ওই মামলার পরোয়ানাভুক্ত আসামি।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
