আলোচিত সিলেট ডেস্ক : সিলেট নগর ও শহরতলি এলাকার পরিবহনসংকট দূর করতে গণপরিবহন হিসেবে ২০১৯ সালে চালু হয় ‘নগর এক্সপ্রেস’। সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ও সিটি বাস মালিক গ্রুপের মাধ্যমে পরিচালিত এ পরিষেবা দিয়ে নগরের বাসিন্দাদের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছিল। তবে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে সেটি হয়নি।
সিটি এক্সপ্রেস চালুর পর থেকে বাসগুলো কিনব্রিজ এলাকাকে ঘিরে রাখত। প্রথম দিকে ব্রিজের এক পাশে রাখা হলেও এখন রাখা হচ্ছে যত্রতত্রভাবে।
সিলেট সিটি করপোরেশনের পরিবহন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর চৌধুরী বলেন, কিনব্রিজ এলাকাটি কিছুটা ফাঁকা থাকায় বাসগুলো রাখা হয়ে থাকতে পারে। ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ি আড়াল করা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি দেখবেন।
সিটি বাস মালিক গ্রুপ আহ্বায়ক ও সিটি করপোরেশনের কাউন্সিলর মো. মখলিছুর রহমান বলেন, নগর এক্সপ্রেস বাসগুলো সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সেখানে বাসগুলো রাখার জন্য ছাউনি নির্মাণ করার কথাও জানিয়েছেন মেয়র। কিন্তু এখন পর্যন্ত ছাউনি নির্মাণ না হওয়ায় বাসগুলো স্থানান্তর করা যাচ্ছে না। এতে অনেকটা বাধ্য হয়ে কিনব্রিজ এলাকাসহ আশপাশে এবং নগরের সাগরদিঘীর পাড় এলাকার বর্ণমালা বিদ্যালয়ের মাঠে বাসগুলো রাখা হচ্ছে।
আলী আমজদের ঘড়ি আড়াল করে বাসগুলো রাখার বিষয়ে মখলিছুর রহমান বলেন, ‘আমরাও বুঝি, এতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে অনেকটা অপারগ হয়ে সেখানে রাখতে হচ্ছে। বাসগুলো রাস্তায় রাখলে অনেক সময় ক্ষতি হচ্ছে। আমরা চাই, নির্ধারিত একটি স্থান সিটি করপোরেশন কর্তৃপক্ষ আমাদের দিক।’
সূত্র : প্রথম আলো
