জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার দুই নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের সফল চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি মো. এখলাছুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) বাদ মাগরিব রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয় ৷
সাবেক চেয়ারম্যানের জানাযায় অংশ নেন সিলেট ৪ আসনের সংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক শাহেদ আহমদ, কানাইঘাট ও জৈন্তাপুর সার্কেল সিনিয়র এএসপি মো. আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুর রব, জৈন্তাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, কৃষক লীগের আহবায়ক আব্দুল মন্নান, সেচ্ছাসেবক লীগের সভাপতি মঞ্জুর এলাহী সম্রাট সহ উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ৪নম্বর বাংলা বাজারের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশনেন।
এছাড়া সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেন, সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার যাদবময় বিশ্বাস, রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রিন্সিপাল বিজন চন্দ্র বিশ্বাস, আমেরিকা প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু, সহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের রুহের আত্মার মগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য ,শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৭০) বছর ৷ তিনি ৩ ছেলে ৫ মেয়ে স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান ৷
