নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় বিয়ানীবাজার জোনাল অফিস এ বিষয়টি নিশ্চিত করে।
জানা যায়, বিয়ানীবাজার-৩ (আলীনগর) উপকেন্দ্রের ৩৩ কেভি লাইন রাইট-অব-ওয়ে ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ বন্ধ থাকিবে। ফলে বিয়ানীবাজার-৩ (আলীনগর) উপকেন্দ্র এর আওতায় সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
