গোলাপগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগে অভিভাবকের শূন্য স্থান পূরণ হলো।
উপজেলা ছাত্রলীগের কমিটিতে পৌর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, রাজপথের পরিচ্ছন্ন ছাত্রনেতা (গোল্ডেন গ্রুপ) তাজুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের প্রতি তৎক্ষনাৎ কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি তাজুল ইসলাম।
উল্লেখ্য, গত (২৬ নভেম্বর) পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
