কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর রিসোর্টের হলরুমে বিশিষ্ট পাথর ব্যবসায়ী মোঃ জালাল আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আরাফাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার সত্যজিৎ দাশ গুপ্ত।
এসময় উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের ট্রেইনার সাইফুল ইসলাম, শাখা ম্যানেজার বদিউজ্জামান সেলিম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জের আওয়ামীলীগের নেতা আমিনুল ইসলাম, মো: শাহ আলম, ভোলাগঞ্জের বিশিষ্ট পাথর ব্যবসায়ী জালাল আহমদ, মোর্শেদ আলম, কবির আহমদ, এম.এ আব্বাস,, ফুরকান আহমদ, শাহীন আলম সহ অর্ধশতাধিক ব্যবসয়ী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের লক্ষ্য হল আর্থিক সুরক্ষা এবং অবসর গ্রহণের জন্য প্রয়োজনীয় আয়ের সমাধান, বিনিয়োগ এবং সুরক্ষা পরিকল্পনার প্রিমিয়ার পরিসেবা প্রদানকারী হিসেবে চূড়ান্ত স্বচ্ছতা এবং গ্রাহকসেবা ওরিয়েন্টেশন সহ একসাথে এটি জীবন বীমা উপর ভিত্তি করে দেশের প্রথম সম্পূর্ণ ইন্টিগ্রেটেড ই,আর,পি সিস্টেম প্রয়োগ করেছে যা এর কার্য কলাপ এবং কর্ম পদ্ধতি গুলি সুগঠিত ও অত্যন্ত উৎপাদনশীল, দক্ষ এবং ব্যয় সাশ্রয়ে কার্যকর ভূমিকা রেখে চলছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত জীবন বীমা কোম্পানী।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের দৃষ্টিভঙ্গিটি যেমনটি প্রয়োজনীয় ছিল তত তাৎপর্যপূর্ণও। এর উদ্দেশ্য, একজনের জীবন বীমা করার সময় সঞ্চয়ীকরণ এবং আর্থিক প্রয়োজনে সহায়তার মূল্য তৈরি করা।
