নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ (বাহুবল -নবীগঞ্জ) আসনের সংসদ সদস্য দেওয়ান শাহ নওয়াজ গাজী মিলাদ এর প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল হতে প্রাপ্ত কিডনী, ক্যান্সার এবং জঠিল রোগীদের মধ্যে চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১২ ডিসেম্বর) বিকালে সংসদ সদস্যের বাসভবন প্রাঙ্গণে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুল মুকিতের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব দেওয়ান শাহ নওয়াজ গাজী মিলাদ এমপি।
বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইনরান শাহরিয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলওয়ার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানে বাহুবল-নবীগঞ্জের ৫৭ জন ক্যান্সার, কিডনি ও জঠিল রোগীর হাতে ২৪ লক্ষ ৩০ হাজার টাকার চেক প্রধান অতিথি চিকিৎসা সহায়তার জন্য তুলে দেন।
