জৈন্তাপুর প্রতিনিধি : শিক্ষার গুণগত মান উন্নয়নই লক্ষ্য (সুন্দর সমাজ বিনির্মাণে সকল শিক্ষাই অপরিহার্য) স্লোগানে জৈন্তাপুর উপজেলায় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সার্বজনীন প্লাটফর্ম ছিকন্দর আলী শিক্ষা ফোরাম'র অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দরবস্তস্থ মা কমিউনিটি সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মো. মুনির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কার্যকরী কমিটির সদস্যদের পরিচিত করিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ফোরামের প্রধান উপদেষ্টা জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ।
স্বাগত বক্তব্যে ফোরামের সভাপতি এটিএম বদরুল ইসলাম উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল ইসলাম, শিক্ষানুরাগী আব্দুল মতিন,হাফিজ তোফায়েল আহমেদ, ফোরামের কার্যকরী কমিটির সহ-সভাপতি হানিফ আহমদ, সাংবাদিক ফয়েজ আহমেদ, মাওলানা মুজাম্মিল হেলালি, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন হক বাবু, মাস্টার যোবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাস্টার ফয়েজ আহমেদ, সহ সাংগঠনিক আব্দুর রকিব মেম্বার, কাওমি মাদ্রাসা সম্পাদক হাফিজ ফখরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা বিষয় সম্পাদক শাহিন আহমেদ, মাধ্যমিক স্কুল সম্পাদক মাস্টার শাহেদুর রহমান, সরকারি মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাস্টার সেলিম আহমেদ, কলেজ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সহ তথ্য সম্পাদক নেওয়াজুর রহমান, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সালমান আহমেদ সোলেমান, সহ হেলাল আহমদ, অর্থ সম্পাদক শিহাব উদ্দিন,সদস্য গোলাম হায়দার, গোলাম হায়দার, সুলাল চৌধুরী, কামাল উদ্দিন, গোপেশ চন্দ্র দেব,আব্দুল কাইয়ুম, এএফ এম আমজাদ, ময়নুল ইসলাম মেম্বার।
