নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রায় ২ মাস ধরে হাফিজ মাওলানা মাহফুজুর রহমান তামিম (২৮) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন।
এঘটনায় গত (২৪ নভেম্বর) জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১১২০) দায়ের করা হয়েছে।
নিহত তামিম জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মাওলানা আবদুল হাফিজের ছেলে।
নিখোঁজ হাফিজ মাহফুজুর রহমান তামিমের
পিতা মাওলানা আবদুল হাফিজ জানান, গত ৬ অক্টোবর তেঘরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তামিম তার স্ত্রীকে নিয়ে সিলেটের বাসায় যান। পরদিন ৭ অক্টোবর সে ঢাকায় যাওয়ার কথা বলে বাসা থেকে গিয়ে আর ফেরেনি।
এদিকে তামিমের ব্যবহৃত মোবাইল ফোন (যার নং-০১৭৫২০৭৪৫৪১) বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান না পাওয়ায় তার চিন্তায় পরিবারের লোকজন মানসিকভাবে ভেঙে পড়েছি।
যদি কেউ মাহফুজুর রহমান তামিমের সন্ধান পান তাহলে তার পিতার এই মোবাইল (০১৭১২১৪০৭০৫) নাম্বারে যোগাযোগ করার জন্য সবার কাছে অনুরোধ করেছেন।
