শনিবার (২৪ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন করলে শেখ হাসিনার সাথে পারবে না জেনে সরকার হটানোর চক্রান্ত চলছে। আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে আগুন সন্ত্রাস মোকাবেলা হবে।
ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। এবারের সম্মেলনকে স্মরণকালের সবচেয়ে বড় সম্মেলন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
